Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ৮ নভেম্বর ২০২৫

পাশে পাওয়া গেলো হৃদয়বিদারক চিঠি

দিনাজপুর মেডিকেলে নবজাতক রেখে পালালেন মা

দিনাজপুর মেডিকেলে নবজাতক রেখে পালালেন মা
ছবি: সবার দেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনের নবজাতক কন্যাশিশুকে রেখে নিখোঁজ হয়েছেন তার মা। শিশুটির পাশে পাওয়া গেছে একটি ছোট্ট চিঠি— তাতে লেখা, আমি একজন হতভাগীনি মা। পরিস্থিতির শিকার। আমার বুকের ধনকে রেখে গেলাম, দয়া করে দেখবেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) সকালে হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী তিন দিন আগে সন্তান জন্ম দিয়েছিলেন। প্রসবের পর থেকেই তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে ধারণা চিকিৎসকদের।

চিকিৎসকরা জানান, সকালে রাউন্ডে এসে নার্সরা দেখতে পান, শিশুটি কাঁদছে কিন্তু তার মায়ের কোনও খোঁজ নেই। পাশেই পড়ে থাকা একটি ব্যাগে শিশুর কাপড় ও একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়। পরে বিষয়টি হাসপাতাল প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু তাহের মো. সেলিম বলেন, শিশুটিকে আমরা এখন হাসপাতালের বিশেষ তত্ত্বাবধানে রেখেছি। সে সুস্থ আছে। মাকে শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির মাকে খুঁজে বের করতে হাসপাতালের প্রবেশপথসহ আশপাশের এলাকায় অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা সামাজিক চাপে পড়ে তিনি সন্তানটিকে ফেলে গেছেন।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে হাসপাতালের কর্মী ও রোগীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ‘হতভাগী মায়ের চিঠি’ দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন— একজন মা এমন সিদ্ধান্ত নিতে পারেন না, যদি সমাজ তাকে একটু আশ্রয় দিতো।

বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা