Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ৪ মে ২০২৬

আপডেট: ২০:৩৫, ৪ মে ২০২৬

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ: বাবা-মায়ের প্রতি চাপা অভিমান

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ: বাবা-মায়ের প্রতি চাপা অভিমান
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই ছাত্রীর হাতে লেখা আবেগঘন একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তার পারিবারিক জীবনের নানা কষ্টের কথা উঠে এসেছে।

নিহত লামিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। সে বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামীর (সৎ বাবা) বাড়িতে বসবাস করছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন। রোববার (৪ মে) সকালে লামিয়ার মা শিখা আক্তার শিরিন তাকে বাড়িতে একা রেখে বিশেষ প্রয়োজনে যশোরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যার দিকে মেয়েকে ফোনে না পেয়ে তিনি লামিয়ার চাচিকে বাড়িতে গিয়ে দেখার অনুরোধ করেন। চাচি বাড়িতে গিয়ে শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় লামিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লাশটি নিচে নামান।

লাশের পাশ থেকে লামিয়ার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজের ইচ্ছায় এ পথ বেছে নেয়ার কথা লিখেছে। চিরকুটে লামিয়া তার বাবার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে লিখেছে, সে তার বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলো কিন্তু তা সম্ভব হয়নি। এছাড়া তার মা ও নানার প্রতিও ভালোবাসা ব্যক্ত করেছে এবং তার মৃত্যুর পর বাবার কান্নাকাটি না করার জন্য অনুরোধ করেছে। তবে চিরকুটে তার মায়ের কিছু সিদ্ধান্তের প্রতি চাপা কষ্ট ও ক্ষোভের আভাস পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কোনও অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পটিয়ায় নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের মুখোশধারীদের মিছিল
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলো মেয়ে
তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকে হামলার লক্ষ্য ঠিক করছে ইরান
নোয়াখালীতে নতুন গ্যাস কূপ, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তি
এনসিপির বিক্ষোভে মুন্সিগঞ্জ ছাত্রদলের পানি বিতরণ
ঢাকা-দিল্লি সম্পর্ক হবে সমতার ভিত্তিত: পররাষ্ট্রমন্ত্রী
ছাত্রদলের সভাপতিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা
বালুর ট্রাক দিয়ে এনসিপিকে আটকে রাখা যাবে না: আসিফ মাহমুদ
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেফতার
রাজধানীতে এনসিপির প্রতিবাদ বিক্ষোভ, বুধবার সারা দেশে কর্মসূচি
যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ
এক সুতোয় জড়িয়ে পড়ছে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত