Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২০ মে ২০২৬

মহড়া ও সরঞ্জাম প্রদর্শনী অনুষ্ঠিত

বীরগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

বীরগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া এবং আধুনিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ উপজেলা স্টেশন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে ফায়ার স্টেশন পরিদর্শন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ওপর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার মো. হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।

প্রধান অতিথি সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণকে অগ্নি দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনও দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা