Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ১৫ মে ২০২৬

আপডেট: ১২:৫২, ১৫ মে ২০২৬

কৃষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি মঞ্জু

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে বীরগঞ্জে বোরো সংগ্রহ অভিযান শুরু

ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে বীরগঞ্জে বোরো সংগ্রহ অভিযান শুরু
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। এ বছর প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৯ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে তাদের আর্থিকভাবে লাভবান করার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু, খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মো. সলিমুল্লাহ ও মো. নাজমুল ইসলাম, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন। এছাড়া এমপির সফরসঙ্গী শাহজাহান সিরাজ শিপন, মিলার আলহাজ্ব কবিরুল ইসলাম, সাইদুল ইসলাম ও তারেকও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন শেষে সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন সংসদ সদস্য এবং উপস্থিত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪২৯ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৬ মেট্রিক টন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা