Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ২ আগস্ট ২০২৬

নেতাদের কটূক্তিকারীদের শায়েস্তা করবে জনগণ: যুবদল সভাপতি

নেতাদের কটূক্তিকারীদের শায়েস্তা করবে জনগণ: যুবদল সভাপতি
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন, তাদের জবাব জনগণই দেবে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে যশোর টাউনহল মাঠে জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরউদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন তরুণ নেতার বক্তব্যের সমালোচনা করে মুন্না বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সিনিয়র বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন, তারা বেয়াদব। তাদের শায়েস্তা করার জন্য আমাদের মাঠে থাকার প্রয়োজন নেই। দেশের মানুষই তাদের শায়েস্তা করবে।

তিনি বলেন, একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তার দাবি, এ ধরনের ব্যক্তিদের জনগণ ইতোমধ্যেই বয়কট করেছে।

যুবদল সভাপতি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি সরকার গঠনের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সফল হয়নি। তারা মিথ্যা প্রচারণা চালিয়েছে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মুন্না বলেন, স্রোতে গা ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই গণ-আন্দোলনের সময় আমরা প্রতিদিন রাজপথে ছিলাম। দেশের ৮২টি সাংগঠনিক ইউনিটকে একটানা মাঠে সক্রিয় রাখার দায়িত্ব আমার কাঁধে ছিলো এবং যুবদলের প্রতিটি ইউনিট ছাত্র-জনতার আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়িয়েছিলো।

তিনি বলেন, ভবিষ্যতে অপপ্রচার মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে সৃজনশীল, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা