Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ২৩ এপ্রিল ২০২৬

মেলেনি পরিচয় 

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে পূর্বদিকে সেকশন ২২৭/২ এলাকায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রাজশাহী থেকে খুলনাগামী ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হলেও তা যাচাই-বাছাই করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। পাসপোর্টের তথ্যের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্যের কোনও মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত হয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসিতোষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের