Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩৭, ৭ মে ২০২৬

আপডেট: ০৭:৩৮, ৭ মে ২০২৬

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, ১০ কিমি গতিতে চলছে ট্রেন

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, ১০ কিমি গতিতে চলছে ট্রেন
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় সাময়িকভাবে ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

বুধবার (৬ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে, রেলওয়ে সেকশন পিলার ২২৭/৭ সংলগ্ন এলাকায় এ ভাঙন শনাক্ত করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয়। দ্রুতগতির ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেয়া হয়েছে। আপাতত ঝুঁকিপূর্ণ অংশে চটের বস্তা গুঁজে সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে এবং ওই অংশ দিয়ে ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন পারাপার করা হচ্ছে।

ঘটনাস্থলের দায়িত্বে থাকা রাজশাহী-১ অঞ্চলের মেট মোস্তাক আহমেদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে খবর পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে রাত ৯টার দিকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের