Sobar Desh | সবার দেশ গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ২২ এপ্রিল ২০২৫

৩৬ দিনে অভ্যুত্থান বা বিপ্লব হয় না: রুমিন ফারহানা

৩৬ দিনে অভ্যুত্থান বা বিপ্লব হয় না: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনও অভ্যুত্থান, বিপ্লব, পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন কিংবা এক মাসে হয় না। এর পেছনে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের আত্মত্যাগ, লড়াই ও রক্তপাত লাগে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, কেউ যদি মনে করেন, অল্প কয়েক দিনের আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পলায়ন বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণের মুখে হাসিনা পালিয়ে গেছেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যত পাপ করেছে, তার বিচার আগামী ১০০ বছর ধরে চলবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়েনি, আগামীতেও এক চুল মাটি ছাড়বে না।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮