Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ৯ মে ২০২৫

দিনের আলো ছাড়া বের হব না: আইভী

আইভীকে আটকে অভিযান, অবরুদ্ধ পুলিশ

আইভীকে আটকে অভিযান, অবরুদ্ধ পুলিশ
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসভবন চুনকা কুটির ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ওই বাসায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে। পুলিশ তখন ভেতরে আটকা পড়ে।

পুলিশ জানায়, আইভীর বিরুদ্ধে ‘ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাচেষ্টার’ মামলায় অভিযান চালানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আইভীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান এখনও চলছে।

জনগণের প্রতিরোধ

অভিযান শুরু হতেই এলাকার মসজিদে মাইকিং হয়। লোকজন রাস্তায় নেমে এসে চারপাশ ঘিরে ফেলে। তারা জানান, রাতে কোনভাবেই আইভীকে নিতে দেবো না।

একজন বাসিন্দা বলেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আছি। মেয়র আইভী কখনও হিংসার রাজনীতি করেননি। এভাবে রাতের বেলা অভিযান কেনো?

আইভীর অবস্থান

আইভী নিজেই বাসার ভেতর থেকে জানান, আমি অপরাধ করিনি। দিনের আলো ছাড়া এ বাড়ি থেকে বের হবো না। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

উত্তপ্ত পরিস্থিতি

আইভীকে ঘিরে এমন অভিযানে নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুনকা কুটির ঘিরে রাখা হয়েছে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩