Sobar Desh | সবার দেশ রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ১৭ মে ২০২৫

শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রাঙামাটিতে 

শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে রাঙামাটিতে 
ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের উপজেলা পরিষদ এলাকায় শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ মে) বিকেল ৫টা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে সংগঠিত একটি দল এ মূর্তি ভাঙার কার্যক্রম শুরু করে।

এর আগে দুপুর ৩টার দিকে ওই ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ভেদভেদী বাজার থেকে শুরু হয়ে সার্ভার স্টেশনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে থেকেই তারা মূর্তি ভাঙার ঘোষণা দেয়।

মূর্তি ভাঙায় অংশ নেয়া আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী, দেশে ফ্যাসিবাদের যত প্রতীক ও চিহ্ন রয়েছে, সেগুলো মুছে ফেলাই তাদের লক্ষ্য। রাঙামাটিতে শেখ মুজিবের মূর্তি ধ্বংসের মধ্য দিয়ে তাদের ‘সংগ্রামের সূচনা’ হয়েছে বলেও দাবি করেন তারা।

তাদের ভাষ্যমতে, যতক্ষণ নামূর্তিটি পুরোপুরি ভাঙা হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অংশগ্রহণকারীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব