Sobar Desh | সবার দেশ মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ জুন ২০২৫

আপডেট: ১৩:৫৬, ১৯ জুন ২০২৫

সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

তালা ভেঙে প্রেসক্লাব দখলের হুংকার বিএনপি নেতার

তালা ভেঙে প্রেসক্লাব দখলের হুংকার বিএনপি নেতার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রেসক্লাব ‘তালা ভেঙে দখলে’ নেয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স। তার এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে ক্ষোভে ফুঁসছে জেলার গণমাধ্যমকর্মীরা।

সোমবার (১৬ জুন) রাতে জেলা শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান গণমাধ্যমকর্মীদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দেন মতিন বক্স। এরপর তিনি ঘোষণা দেন, প্রয়োজনে তালা ভেঙে প্রেসক্লাব দখল করবেন।

এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলার জ্যেষ্ঠ ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা একে গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং ‘গণতন্ত্রবিরোধী মানসিকতার প্রকাশ’ হিসেবে আখ্যা দেন।

ঘটনার পরদিন সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মতিন বক্সের বক্তব্যকে ‘উসকানিমূলক ও দায়িত্বহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানানো হয় এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এদিকে প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বলা হয়েছে, মতিন বক্সের বক্তব্যের ফলে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং প্রেসক্লাবে হামলার আশঙ্কা রয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে মতিন বক্সের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর থেকে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছেন, ফেসবুক ও অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, এমনকি হুমকি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, বিএনপি কখনোই স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে না। মতিন বক্সের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত। দলীয়ভাবে আমরা এ বক্তব্য সমর্থন করি না এবং বিষয়টি দলের ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, ঘটনার বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক নেতারা মতিন বক্সের বক্তব্যকে শুধু একজন নেতার ‘উগ্রতা’ নয়, বরং গণমাধ্যমের বিরুদ্ধে শঙ্কাজনক মনোভাব হিসেবে বিবেচনা করছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু