Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৭, ৬ জুলাই ২০২৫

পঞ্চগড়ে দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ

পঞ্চগড়ে দুই বছরের ছেলের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় দুই বছরের এক শিশুর গলায় ছুরি ধরে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে ভুক্তভোগী নারী পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে, সদর উপজেলার তিন মাইল সুরিভিটা এলাকার একটি চা বাগানের কাছে।

জানা যায়, অভিযুক্তরা শিশুটির গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণ করে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারী ও তার শিশু সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নারীটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর নারীটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন: জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, মামলার ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা চলমান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে তিনি অসুস্থ শিশুকে নিয়ে ইজিবাইকে পঞ্চগড় সদরে বাবার বাড়িতে যাচ্ছিলেন। তিন মাইল সুরিভিটা এলাকায় পৌঁছালে পরিচিত এক ইজিবাইক চালক তাকে ডেকে থামান। এরপর ছয়জন তাকে চা বাগানের কাছে নিয়ে যায় এবং শিশুর গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে। ঘটনার একপর্যায়ে নারীটি অচেতন হয়ে পড়েন।

পরে অভিযুক্তরা তাকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যায়। রাত ১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে ও তার শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী নারী বলেন, আমার শিশুর গলায় ছুরি ধরে আমাকে নিরুপায় করা হয়। চিৎকার করতে চাইলে ভয় দেখানো হয়। চারজন পরিচিত ও দুজন অপরিচিত আমাকে ধর্ষণ করে। এখন কিছু লোক আপোষের জন্য চাপ দিচ্ছে। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, জরুরি কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারী ও তার শিশুকে উদ্ধার করে। নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে চারজন গ্রেফতার হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম জানান, নারীটি অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুলিশ এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবার দেশ/এফএস 


 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার