Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৪, ১০ জুলাই ২০২৫

টেকনাফে ৮১ হাজার ইয়াবাসহ নারী আটক, মূল অভিযুক্ত পলাতক

টেকনাফে ৮১ হাজার ইয়াবাসহ নারী আটক, মূল অভিযুক্ত পলাতক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ও এক লাখ এক হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে এক নারীকে আটক করা হলেও অভিযুক্ত মূল ব্যক্তি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় সাবরাং ইউনিয়নের হাতিয়ার ঘোনা করাচিপাড়ায় অভিযানটি পরিচালিত হয়।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে সাগরপথে আসা ইয়াবার একটি বড় চালান সোনা মিয়া নামে এক ব্যক্তি নিজ বাড়িতে মজুদ রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ২০ মিনিটে লেফটেন্যান্ট কমান্ডার সাদিক রাফির নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়।

অভিযানে সোনা মিয়ার বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সোনা মিয়া বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী রুজিনা আক্তার (৩৯) কে আটক করা হয়।

আটক রুজিনা টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বাসিন্দা ফরিদ আহমদের মেয়ে। তাকে উদ্ধারকৃত মাদক ও অর্থসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সবার দেশ/এফএস 

 

 

 

 

 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য