Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ১৩ জুন ২০২৫

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও যৌথ বাহিনী। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিলেন। সে টাকা ফেরত দিতে দেরি হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের শতাধিক লোক।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং হেলমেট পরে সংঘর্ষে অংশ নিতে দেখা যায় অনেককে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ দল মাঠে নামলে উত্তেজনা প্রশমিত হয়।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা