Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪০, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ০৩:৪০, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন

গোপালগঞ্জে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গত ১৬ জুলাই সংঘটিত হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই বুধবার ও বৃহস্পতিবার তাদের দাফন সম্পন্ন হয়েছে। হামলার পর শান্তি থাকলেও কারফিউরের মেয়াদ বাড়ানো হয়েছে।

ঘটনার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা হামলা চালায়, যা পুলিশের সঙ্গে সংঘাতে রূপ নেয়। নিহতরা হলেন কোটালীপাড়ার রাজমিস্ত্রি রমজান কাজী, পূর্ব মিয়াপাড়া এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী সোহেল রানা, উদয়ন রোডের পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার দোকান কর্মচারী ইমন তালুকদার। কেউই সুরতহাল বা ময়নাতদন্ত হয়নি।

দাফন সম্পন্ন হয়েছে বিভিন্ন কবরস্থানে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানান, মরদেহ আনা হয়েছিল কিন্তু ময়নাতদন্ত হয়নি। হাসপাতালে মৃত্যুসনদও দেওয়া হয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ময়নাতদন্ত না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হবে। তিনি সরাসরি ময়নাতদন্ত না হওয়ার কারণ জানাননি, তবে মামলার প্রস্তুতিও চলছে।

গোপালগঞ্জ পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতা নিহতদের মরদেহ পোস্টমর্টেম করাতে না দিয়ে জোরপূর্বক হাসপাতালে থেকে নিয়ে গেছে।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ভিডিওতে হামলার দৃশ্য নিশ্চিত হলেও হাসপাতাল থেকে ময়নাতদন্ত বা মৃত্যুসনদ দেওয়া হয়নি, পুলিশও সুরতহাল করেনি। একজনের মামা জানান, হাসপাতালের লোকজন মরদেহ ময়নাতদন্ত করানো যাবে না বলায় শেষমেষ তা থেকে বিরত থাকতে হয়। অন্য মামা জানান, খবর পেয়ে হাসপাতালে যাওয়ার আগেই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ময়নাতদন্ত না হওয়ার কারণে তদন্তের স্বচ্ছতায় প্রশ্ন উঠেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা