Sobar Desh | সবার দেশ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫, ২১ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:০১, ২১ আগস্ট ২০২৫

গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, পুড়লো ১১ যান, আহত ৬

গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, পুড়লো ১১ যান, আহত ৬
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি এলাকায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি যাত্রীবাহী বাস এবং পুরো স্টেশন ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা বলে দাবি করেছেন গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। সকাল ৬টার দিকে বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো স্টেশনজুড়ে।

এ সময় দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা চালক ও স্থানীয়রা প্রাণ বাঁচাতে দৌড়ে পালান। তবে স্টেশনের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) এবং চারজন অটোরিকশা চালক গুরুতর দগ্ধ হন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে শোয়েব আহমদ বলেন, আমরা তখন তিনতলায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনে উঠে দেখি চারদিকে আগুন। তিনজন মিলে জানালা দিয়ে লাফ দিয়ে ধানক্ষেতে পড়ে প্রাণে রক্ষা পাই।

তিনি জানান, বিস্ফোরণ বাসে গ্যাস ভরার সময় হয়েছে। এতে আমাদের ছয়জন কর্মী আহত হয়েছেন। অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস এবং পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিলো। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী