Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ০১:২৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৩০, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাস পাল্টিয়েও শেষ রক্ষা হলোনা, গাঁজাসহ আটক তরুণী

বাস পাল্টিয়েও শেষ রক্ষা হলোনা, গাঁজাসহ আটক তরুণী
ছবি: সবার দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ এক তরুণীকে গ্রেফতর করেছে পুলিশ।  

গ্রেফতার সুবর্ণা আক্তার (২১) কুমিল্লার  সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকার ইকোনো বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।    

পুলিশ জানায়, সুবর্ণা একজন মাদক কারবারি। তিনি শনিবার সন্ধ্যায় ১৪ কেজি গাঁজা নিয়ে সোনাইমুড়ী বাসস্ট্যান্ড আসে। তিনি গ্রেফতার এড়াতে কুমিল্লার বাসে না গিয়ে সোনাইমুড়ীর বাসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী আসেন। কিন্তু তিনি বাসে উঠলে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে ১৪কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ওই তরুণীর সাথে থাকা লাগেজ তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম