Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ১ অক্টোবর ২০২৫

ফের ১৪ বাংলাদেশি জেলে অপহরণ করলো আরাকান আর্মি

ফের ১৪ বাংলাদেশি জেলে অপহরণ করলো আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

টেকনাফের দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, ঘাট থেকে মাছ শিকারে যাওয়া মাঝিমাল্লা ট্রলারগুলোতে ধাওয়া করে ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ব্যাপক ভয়ভীতি তৈরি হচ্ছে। সরকারের সহায়তা এখন অত্যন্ত জরুরি।

এর আগে ১২ সেপ্টেম্বর ৫টি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করা হয়েছিলো। এর মধ্যে একটি ট্রলারের ১৭ জেলে কৌশলে পালিয়ে আসেন। বিভিন্ন সময় অপহৃতদের মধ্যে এখনও ১১৪ জেলে বন্দি রয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় জেলে নুর কালাম জানান, কায়ুকখালী ঘাটের আবুল কালাম ও সৈয়দ আলমের মালিকানাধীন দুটি ট্রলার সাগরে মাছ শিকারে গেলে আরাকান আর্মি তাদের ধাওয়া করে মাঝিমাল্লাদের অপহরণ করে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিজিবি জানিয়েছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ২০০ জন অপহৃত হয়েছেন। বিজিবির সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জনকে ফেরত আনা হলেও এখনও ১১৪ জন জিম্মি রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা