Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ১১ অক্টোবর ২০২৫

র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ২৭

র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ২৭
ছবি: সংগৃহীত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন র‍্যাবের এক কর্মকর্তা, এক নারী এবং দুই বছরের এক শিশু। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে রয়েছেন র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসযাত্রী আফরোজা (৩৫) এবং শিশু পিয়াম (২)। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে আসা ‘ধানসিঁড়ি পরিবহন’-এর একটি বাস এবং বরিশাল থেকে কুয়াকাটাগামী র‍্যাবের একটি মিনিবাস ফতুল্লা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় র‍্যাবের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় র‍্যাবের সদস্য আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকায় যান চলাচলে তীব্র জট তৈরি হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দুটি গাড়িকেই জব্দ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত