Sobar Desh | সবার দেশ চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৪, ১৩ অক্টোবর ২০২৫

হাসপাতালে আরও একজন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। 

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন শ্রমিক একসঙ্গে অ্যালকোহল সেবন করেন। এরপর থেকেই তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

পুলিশ জানায়, শুক্রবার থেকে রোববারের মধ্যে একে একে ছয়জনের মৃত্যু হয়। সর্বশেষ রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ওসি খালেদুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার পর মৃতদের বাড়িতে যাচ্ছি এবং প্রত্যেকের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিম্নমানের বা বিষাক্ত অ্যালকোহল পান করেছিলেন।

স্থানীয়রা জানান, ডিঙ্গেদহ বাজারে প্রায়ই গোপনে অ্যালকোহল বিক্রি হয়। অনেক সময় বাইরে থেকে এনে স্থানীয় দোকানগুলোতে মিশ্রিত করে বিক্রি করা হয়। ফলে এমন দুর্ঘটনা আগেও ঘটেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে তদন্তে নেমেছে বলে জানা গেছে। মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

স্থানীয়দের দাবি, ডিঙ্গেদহ বাজারে অবৈধ মদের ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান চালানো না হওয়ায় এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে। তারা দ্রুত এই ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা