Sobar Desh | সবার দেশ হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ৭ জানুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তারা সতর্ক অবস্থায় আছে।

নোটিশে বলা হয়েছে, রেজা কিবরিয়া ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত জনসমাগমে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনার ছবি ও দলিলাদিসহ জিতু মিয়া সেন্টু ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন।

এরপর ৩ জানুয়ারি পাঞ্জারাই বাজারে একই ধরনের প্রচার চালানোর অভিযোগ দায়ের করেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান, এ সংক্রান্ত ছবি ও দলিলাদিসহ।

নোটিশে রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের নিকট অভিযোগ কেনো পাঠানো হবে না এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কী ব্যাখ্যা রয়েছে তা লিখিতভাবে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা