Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৭ জানুয়ারি ২০২৬

হাসপাতাল প্রস্তুত থাকার নির্দেশ

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস
প্রতীকি ছবি

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালে দেশে নিপাহে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে পাঁচজন মারা গিয়েছিলেন। ওই বছর একই সংখ্যক মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন।

আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতিবছর শীতকালে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা যায়। এটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস, যার আক্রান্তের প্রায় ৭২ শতাংশই মারা যায়। সাধারণত কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ আক্রান্ত হয়, এবং প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়ায়। চিকিৎসা বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।

ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার জানান, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সভায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলছেন, কাঁচা খেজুরের রস খাওয়া এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ সম্ভব।

নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয়:

  • কাঁচা খেজুরের রস পান করা যাবে না।
  • আংশিক খাওয়া বা পোকা পড়া ফল খাওয়া যাবে না।
  • ফলমূল ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খেতে হবে।
  • নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে।
  • আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮