Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ৪ নভেম্বর ২০২৫

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
ছবি: সংগৃহীত

চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিষয়টি জেলা এনসিপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম মিজি, জাসদের সদর উপজেলা নেতা মশিউর রহমান খোকনসহ দুই দলের প্রায় শতাধিক নেতাকর্মী ফুলের তোড়া তুলে দিয়ে এনসিপিতে যোগ দেন।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে গুণগত রাজনৈতিক পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে, জনগণ এনসিপির গণমুখী রাজনীতিতে আস্থা রাখছে। নতুন যোগ দেয়া নেতারা আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ বিপুল যোগদান চাঁদপুরে এনসিপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং দলটি ভবিষ্যতে রাজনীতির মূলধারায় আরও প্রভাবশালী অবস্থান তৈরি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী তামিম খান, হাইমচর উপজেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, মতলব উত্তর উপজেলা প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা প্রধান সমন্বয়কারী মো. নবীর হোসেন, সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান ও সাইফুর রহমান গাজী, হাইমচর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম-সমন্বয়কারী অ্যাডভোকেট আ. জব্বার প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা