Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ১৩ নভেম্বর ২০২৫

পেট্রল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

পেট্রল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে দুই ছাত্রলীগ নেতা ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেট্রল বোমাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তিনজনকে আটক করে। পরে জয়দেবপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)কে পেট্রল বোমা ও লোহার পাইপসহ গ্রেফতার করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা পেট্রল বোমা সহ সড়কে অবস্থান করছিলেন, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে পারত। পুলিশের কার্যক্রমে তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান