Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৯, ১২ নভেম্বর ২০২৫

ঢাবিতে পাঁচ ভবনে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের তালা

ঢাবিতে পাঁচ ভবনে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের তালা
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকালে তালা খুলে ফেললেও ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যেসব ভবনে তালা লাগানো হয়েছিলো সেগুলো হলো চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান গেট এবং বিজ্ঞান ভবন।

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন নিজের ফেসবুক পেজে তালাবদ্ধ ওই ভবনগুলোর ছবি পোস্ট করে লেখেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তার পোস্টটি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। তিনি আরও বলেন, এ দেশের সকল স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে তালা লাগানোর বিষয়টি আমরা সকালে জানতে পারি। পরে দ্রুত তালা খুলে দেয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। তবে প্রক্টরের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা মনে করছেন, ১৩ নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে এ ধরনের তৎপরতা আরও বাড়তে পারে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং সন্দেহজনক তৎপরতার ওপর নজরদারি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!