Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭, ৪ নভেম্বর ২০২৫

আদালতের নির্দেশে কারাগারে

নিষিদ্ধ জঙ্গি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুমা গ্রেফতার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সাম্প্রতিক ছাত্র–জনতার আন্দোলনে হামলার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার জেসমিন আরা রুমা (২৭) ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী আবু তাহেরের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেসমিন আরা রুমাকে আটক করা হয়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

ওসি আরও বলেন, রুমার বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও উসকানির অভিযোগে মামলা রয়েছে। তদন্তে তার বিরুদ্ধে সংগঠিত সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য মিলেছে।

গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল