Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৯, ২৫ নভেম্বর ২০২৫

বগুড়ায় করুণ ঘটনা

দুই শিশুকে গলা কেটে হত্যা করে মায়ের আত্মহত্যা

দুই শিশুকে গলা কেটে হত্যা করে মায়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় দুই শিশুকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খৈলশাকান্দি গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না করার কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫) এবং তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। ঘটনার পর নিহতের স্বামী শাহাদতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখতে পান—বিছানায় দুই শিশুর গলাকাটা নিথর দেহ পড়ে আছে এবং একই ঘরে সাদিয়ার মরদেহ ঝুলছিলো। দ্রুত পুলিশে খবর দিলে শাজাহানপুর থানা ও জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর গলাকাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তিনজনেরই দেহ খাটের ওপর ছিলো। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষা করতে হবে।

তিনি জানান, ঘটনার পর শিশুদের লাশ দেখে অসুস্থ হয়ে পড়েন শাহাদত হোসেন কাজল। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশ হেফাজতে রাখা হয়। এ ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য পারিবারিক কলহের বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনও ঘটনা—সবই খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য, প্রতিবেশী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী