Sobar Desh | সবার দেশ বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৩৭, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০৭:১৫, ৬ নভেম্বর ২০২৫

বগুড়ায় গলাকেটে বিড়াল হত্যা, থানায় জিডি

বগুড়ায় গলাকেটে বিড়াল হত্যা, থানায় জিডি
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে এক নারী নিজের বাড়িতে একটি বিড়ালকে গলাকেটে ও পেট চিরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সংগঠনটির ঢাকার সদস্য মো. এমরান হোসেন আদমদীঘি থানায় এই জিডি দায়ের করেন।

ভিডিও দেখে শুরু তদন্ত

জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—আদমদীঘির দত্তবাড়ীয়া গ্রামে এক নারী একটি বিড়ালকে বটি দিয়ে জবাই করে হত্যা করছেন। ভিডিওটি ভাইরাল হলে সংগঠনের নজরে আসে বিষয়টি। এরপর সংগঠনের নির্দেশে এমরান হোসেন পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।

স্থানীয়দের বর্ণনা

স্থানীয়রা জানান, দুপুর ১টা থেকে ২টার মধ্যে বুলবুলি নামের ওই নারী তার বাড়িতে সাদা-কালো রঙের একটি বিড়ালকে নির্মমভাবে হত্যা করেন। পরে তিনি মৃত বিড়ালটিকে পাশের ধানক্ষেতে ফেলে দেন।

প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে উদ্ধার করে বরফে সংরক্ষণ করেন। তিনি জানান, বিষয়টি প্রাণী কল্যাণ সংগঠনকে জানানো হয়েছে এবং ভবিষ্যৎ আইনি পদক্ষেপের জন্য থানায় জিডি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিড়াল হত্যার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

প্রাণী নির্যাতন নিষিদ্ধ আইনের আওতায় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক