Sobar Desh | সবার দেশ মো. ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ১৬ নভেম্বর ২০২৫

বাগাতিপাড়ায় চাকসু ভিপি রনিকে সংবর্ধনা

বাগাতিপাড়ায় চাকসু ভিপি রনিকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহীম হোসেন রনিকে নাটোরের বাগাতিপাড়ায় এক উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বনপাড়া বাইপাস থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নাটোর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকারসহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রনির এ বিজয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো বাগাতিপাড়ার গর্বের বিষয়। তার সততা, অধ্যবসায় এবং শিক্ষাঙ্গনে দায়িত্বশীল ভূমিকা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা আরও বলেন, দেশের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্বই শিক্ষার্থীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে—রনি সে পথেরই একটি উজ্জ্বল উদাহরণ।

সংবর্ধনা শেষে হামদ-নাত এবং ইসলামীক সংগীত পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। দর্শকে ভরা মাঠে তৈরি হয় আনন্দময় পরিবেশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব