Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ১৬ ডিসেম্বর ২০২৫

গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই

গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
ছবি: সবার দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।  

রোববার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখামে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে প্রায় তার ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করে দুর্বত্তরা।  

কৃষক আব্দুস সাত্তার বলেন, আমার সাথে কারো কোন শুত্রু নেই। কারা এজঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছিনা। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরু গুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।    

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজিতে ‘দাম বিস্ফোরণ’: ১২ কেজি ১৭২৮ টাকা
এমপি আমির হামজাকে আদালতের সমন জারি
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
ট্রাম্পের ভাষণের পর পরই ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আতঙ্ক
রায় বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর
‘ভারতীয় মদতপুষ্ট’ ৮ সন্ত্রাসী নিহত দাবি পাকিস্তানের
রাত ৮টার মধ্যেই বন্ধ হবে দোকান-শপিংমল
১৫ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ
নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র ছাড়া করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি
সৌদি থেকে আসছে আরও ১ লাখ টন তেল
সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ
সংসদে বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ
ইরান যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে ১১ দল