Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৩০ মার্চ ২০২৬

১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক

১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

নীলফামারীতে ট্যাংকলরির ম্যানেজার ও দুই শ্রমিকের গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছিলো, তা ১০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। ফলে রংপুর বিভাগের ৮ জেলায় শনিবার রাত ৮টার পর থেকে জ্বালানি তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন, পুলিশ ও শ্রমিক নেতাদের সমন্বয়ে আয়োজিত সমঝোতা বৈঠকে শ্রমিকদের জামিনে মুক্তি দেয়ার শর্তে আন্দোলনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। শ্রমিক সংগঠনের সভাপতি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেল হেড ডিপোতে তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় ডিপো গেটে অসংখ্য লরি মালিক, ম্যানেজার ও ইউনিয়ন শ্রমিক অংশ নিয়ে বিক্ষোভ মিছিলও করেন।

গ্রেফতারের পেছনের ঘটনা সম্পর্কে জানা যায়, শনিবার পার্বতীপুর রেল হেড ডিপোর যমুনা কোম্পানির ম্যানেজার একরামুল হক তেল নিয়ে নীলফামারী জেলা রোডে পৌঁছালে লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। লরিটি আটকে গেলে জেলা প্রশাসক নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও হেলপার রিফাতকে গ্রেফতার করেন। পরে তাদের ৬ মাসের কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের মতে, শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলবাহী লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় ওই তিনজনকে আটক করা হয়। অভিযোগ করা হয়, তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা