Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩২, ২২ ডিসেম্বর ২০২৫

এলাকায় চরম ক্ষোভ ও সমালোচনা

দেবিদ্বারে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেবিদ্বারে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনীতিতে এক বিতর্কিত অধ্যায় সূচিত হয়েছে। আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ২০০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। 

রোববার (২১ ডিসেম্বর) দেবিদ্বার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তবে বিগত সাড়ে ১৫ বছর যারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, তাদের এমন ‘রাজনৈতিক পুনর্বাসন’ সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল এবং আওয়ামী লীগ নেতা টিটু মইশান ও নাজমুলসহ চিহ্নিত ক্যাডাররা। যোগদানের এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেবিদ্বারের সর্বত্র সমালোচনার ঝড় বইছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত দলগুলো এ ঘটনাকে ‘শহীদদের রক্তের সাথে বেইমানি’ হিসেবে অভিহিত করেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ যোগদানকে ‘নগ্ন পুনর্বাসন’ আখ্যা দিয়ে বলেন, ক্ষমতার লোভে যারা দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন চালানো ক্যাডারদের দলে ভেড়াচ্ছেন, তারা আসলে তৃণমূলের ত্যাগী কর্মীদের অপমান করছেন। অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এ ঘটনায় বিব্রতবোধ করে জানান, ফ্যাসিবাদী দলের পদধারী নেতাদের বিএনপিতে আসা লজ্জাজনক এবং বিষয়টি তিনি হাইকমান্ডকে জানাবেন।

জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, যেসব আওয়ামী ক্যাডার আজ বিএনপিতে যোগ দিচ্ছে, তারা বিগত সরকারের আমলে পুলিশি হয়রানি ও দুর্নীতির সাথে সরাসরি যুক্ত ছিলো। এখন তারা নিজেদের অপকর্ম ঢাকতে এবং ব্যবসা বাঁচাতে ভোল পাল্টেছে। এ বিতর্কিত যোগদানের বিষয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জুলাই বিপ্লবের পর যখন সারাদেশে আওয়ামী লীগের বিচার দাবি করা হচ্ছে, তখন এমন গণযোগদান রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা