Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১১, ১১ ডিসেম্বর ২০২৫

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ছাত্রদল কর্মী তাহমিদ

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ছাত্রদল কর্মী তাহমিদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা শাখার সদস্য হন। সর্বশেষ তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বারইয়ারহাট বাজার এলাকায় সালিশের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তা মারামারিতে রূপ নেয়। এ সময় তাহমিদ গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু গভীর রাত ১টার দিকে তিনি মারা যান।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তিনি অচেতন অবস্থায় ছিলেন। সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বারইয়ারহাটে দুই পক্ষের সংঘর্ষে তাহমিদ আহত হন—পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হঠাৎ ঘটে যাওয়া এ সংঘর্ষে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত জোরদার করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা