Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০২:২১, ২৪ ডিসেম্বর ২০২৫

‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল

‘লিডার আসছে’ শ্লোগানে বেনাপোলে বিএনপির আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বল ফিল্ড থেকে এ মিছিলটি শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির সাবেক দফতর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল ফিল্ডে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।

আনন্দ মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের