Sobar Desh | সবার দেশ এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ২৮ অক্টোবর ২০২৫

ভোলাহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা

ভোলাহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা
ছবি: সবার দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা যুবদল আয়োজিত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালী করে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। তিনি মোবাইল ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। 

সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিনের একান্তই ব্যক্তিগত সহকারী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের অনুষ্ঠান সঞ্চালনায় ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মোঃ মুনসুর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঠিকাদার মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্য নেতাকর্মীগণ একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মী এবং ধানের শীষের ভোটারগণ আলোচনা সভা ও র‍্যালীতে অংশগ্রহণ করে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ