Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩০, ২৮ জানুয়ারি ২০২৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে সশস্ত্র ডাকাতদল অপহরণ করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) এবং মোস্তাক আহমেদ (২৭)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছয়জন কৃষক দুপুরের দিকে হোয়াইক্যং ছয় নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র ডাকাতদলের সদস্যরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং প্রশাসনকে অবহিত করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ছয়জনের অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ পর্যন্ত অপহৃতদের কোনx খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা এবং প্রশাসন তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক