Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ১১ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ভোরের দিকে মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় সীমান্ত অতিক্রম করে আসা একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ এলাকায় অবস্থানরত শিশুটিকে আঘাত করে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ মানুষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা