Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৪, ২ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড
ছবি: সবার দেশ

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ছয় সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে এসব অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো.শাহাদত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের কারাদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো.বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো.ইকবাল (৩৩), লক্ষীনারায়ণপুর এলাকার মো.দুলালের ছেলে মো.রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো.শাহনাজ (৪১) সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০),

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলা শহর মাইজদীর ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। পৃথক অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সাথে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়। সাজা দেয়ার পর তাদরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।  

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?