Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০১:৪৬, ২৯ জানুয়ারি ২০২৬

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ আটক এক

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ আটক এক
ছবি: সবার দেশ

নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে জাল নোটের একটি বান্ডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা এবং পিতা মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৈতন্য বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। মাছ ব্যবসায়ী আবুল হোসেন নোটটি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে উপস্থিত সাধারণ জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের একটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জাল নোট চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা