Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০০:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতাল ভাংচুর স্টাফদের লাঞ্ছিতের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

হাসপাতাল ভাংচুর স্টাফদের লাঞ্ছিতের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
ছবি: সবার দেশ

নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাকালীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিতদু র্ঘটনার কারণে হাসপাতাল ভাংচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।

কোর্ট রোডের সদর উপজেলা মোড়স্থ প্রেসক্লাবের সামনে হতে শুর হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে পর্যন্ত মানববন্ধনে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫ টি দাবী জানান মানববন্ধনকারীরা। 

পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে এসব হামলা ভাংচুরসহ অনাকাংখিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দ। 

নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক নার্সরা যথাসাধ্য চেষ্টা করে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সবাই আন্তরিকভাবে চান যেন রোগীরা সঠিক চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেন। কখনও কখনও অনাকাংখিত ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার সঠিক তদন্তের আগেই ভুল তথ্য ছড়িয়ে ও অভিযোগ তুলে হাসপাতালে হামলা ভাংচুর হয়ে থাকে। চিকিৎসকসহ স্টাফরা শারিরীকভাবে লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটেছে। আমরা চাই এসব অনাকাংখিত ঘটনা যেন ফের না হয়। সব ঘটনার সঠিক তদন্ত করা হউক।

মানববন্ধনে জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা: এহতেশামুল হকের সভাপতিত্বে জেলাসহ ৬ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’
২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল