Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০২:২৩, ২৮ জানুয়ারি ২০২৬

সেনাবাহিনীর অভিযান

নরসিংদীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নরসিংদীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
ছবি: সবার দেশ

নরসিংদী সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের মধ্য শীলমান্দী বিলপাড় এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আটক ব্যক্তির হেফাজত থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা, একটি ছুরি, একটি চাপাতি এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি চম্পা বেগম (৪২)। তিনি বাদল মিয়ার কন্যা এবং মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা। তার থানা নরসিংদী সদর।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নরসিংদী আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে সন্দেহভাজন ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থের পরিমাণ বিবেচনায় ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, নরসিংদী জেলায় মাদক নির্মূলে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনও ধরনের ছাড় দেয়া হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের