Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ৭ ডিসেম্বর ২০২৫

ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ আগুন

নরসিংদীতে স্পিনিং মিলে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

নরসিংদীর শীলমান্দিতে এন. আর নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে হঠাৎ করেই মিলটিতে আগুন ছড়িয়ে পড়ে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদীর দুইটি ও নরসিংদী সদরের দুইটি—মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যুক্ত হওয়ায় মোট ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, আগুনে মিলটির তুলা ও সুতা সম্পূর্ণ পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান