Sobar Desh | সবার দেশ ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ১০ নভেম্বর ২০২৫

উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদ ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

গৌরীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে চলমান দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষ ঘটে। সম্প্রতি এ আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পান। এতে ক্ষুব্ধ হন উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ। তিনি বঞ্চনার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধসহ একাধিক কর্মসূচি পালন করছিলেন।

রোববার বিকেলে গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সমাবেশ এবং একই সময়ে গৌরীপুর মধ্যবাজারে তায়েবুর রহমান হিরণের পাল্টা কর্মসূচি ছিলো। দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে পাটবাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভাঙচুর করা দোকানের মালামালে আগুন দেয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। হিরণপক্ষ দাবি করেছে, তাদের অন্তত ৪০ জন আহত হয়েছেন, অন্যদিকে ইকবালপক্ষ বলছে, তাদেরও ১০ জন কর্মী আহত হয়েছেন।

ইকবালপক্ষের নেতাকর্মীরা দাবি করেন, নিহত তানজিন আহমেদ আবিদ তাদের দলের কর্মী ছিলেন এবং প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তবে হিরণপক্ষের নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংঘর্ষের ঘটনায় গৌরীপুরে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা