Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৪, ১৩ নভেম্বর ২০২৫

নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের তান্ডব

এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে প্রচারিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অচল হয়ে পড়েছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ছয়টার দিকে অবরোধকারীরা তস্তারকান্দি এলাকায় সড়কের ওপর অবস্থান নেন এবং এক পর্যায়ে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। অবরোধের ফলে সকাল থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সকাল সাড়ে আটটার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়ে পুরোপুরি সচল হয়নি। দীর্ঘক্ষণ অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, সকালে সেতুর এক কিলোমিটার পশ্চিমে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে আটকে থাকা যানবাহনগুলোকে সেতু পারাপারে সহায়তা করে।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, গতকাল ঢাকায় শরীয়তপুরের দুটি বাসে আগুন দেয়া হয়েছিলো। আজ পদ্মা সেতু এলাকায় অবরোধ চলছে। তাই আমরা নিরাপত্তার স্বার্থে বাস চলাচল আপাতত বন্ধ রেখেছি।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল পুনরায় শুরু করা হবে।

সকালে পদ্মা সেতুর দুই প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য