Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০১:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধা-৩ আসনে হাসান সাদিকের ‘৭৫ দফা’র ইশতেহার

গাইবান্ধা-৩ আসনে হাসান সাদিকের ‘৭৫ দফা’র ইশতেহার
ছবি: সবার দেশ

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

সংবাদ সম্মেলনে তিনি এলাকার মানুষের জন্য ৭৫ দফার পরিকল্পনা তুলে ধরেন, যেখানে অপরাধ দমন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, মানবিক অধিকার এবং পরিবেশবান্ধব উন্নয়নের ব্যাপক দিকনির্দেশনা দেয়া হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, এলাকার ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু, শিশুদের মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণ, ইউনিয়নভিত্তিক অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র স্থাপন এবং নিয়মিত গণশুনানির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনায় যুব ও নারীদের প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায় ভিত্তিক ঋণ সহায়তা, কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা অন্তর্ভুক্ত। শ্রমিক কল্যাণ কার্ড চালু, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা সেল এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তা কার্ড, খাদ্য ও বাসস্থান সহায়তা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, প্রতিবন্ধীদের অধিকার রক্ষা এবং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করা হবে।

শিক্ষার মানোন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসার, স্বাস্থ্যসেবায় ডিজিটাল রেকর্ড ও ইউনিয়নভিত্তিক সেবা কেন্দ্র জোরদার করা হবে। নদী, খাল ও বিল সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিযোজন বাস্তবায়নের পরিকল্পনা অন্তর্ভুক্ত। গ্রাম ও হাটবাজারে বিদ্যুৎ সাশ্রয়ী আলোকায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভূমি অফিসের সব সেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ইশতেহারের শেষে অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক বলেন, আপনাদের ভোট, দোয়া ও সমর্থন পেলে সাদুল্লাপুর-পলাশবাড়ীকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করবো। আমি এলাকার সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো বৈষম্য হবে না।

তিনি আরও জানান, নির্বাচিত হলে ইপিজেড, সাদুল্লাপুরে পৌরসভা, নলডাঙ্গায় পুলিশ ফাড়ী, পলাশবাড়ীতে ট্রামো সেন্টার গঠন, পৌরসভার উন্নয়ন এবং নদীগুলো খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার কাজও করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা