Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০২:৩৫, ৩ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় ৮ প্রার্থীর প্রার্থীতা বাতিল

গাইবান্ধায় ৮ প্রার্থীর প্রার্থীতা বাতিল
ছবি: সংগৃহীত

‎গাইবান্ধা জেলার ৭টি উপজেলা মিলিয়ে মোট পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ জেলা প্রশাসকের হলরুমে সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন কারন দেখিয়ে বাতিল করা হয়েছে।

‎শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

‎মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ জন এবং গাইবান্ধা-০২ সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ‎গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছাঃ সালমা আক্তার ও মোঃ মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মোঃ মাহফুজুল হক সরদার।

‎গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্রে তথ্য সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী সংশ্লিষ্ট আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী