Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফিরছে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী নেতাকর্মীরা, খুলনায় দলীয় কার্যালয়ে প্রবেশ

ফিরছে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী নেতাকর্মীরা, খুলনায় দলীয় কার্যালয়ে প্রবেশ
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লোহার রোড সংলগ্ন কার্যালয়ে গিয়ে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং শীর্ষ নেতাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে ৭–৮ জন নেতাকর্মী শহিদ হাদিস পার্ক সংলগ্ন (শঙ্খ মার্কেট) এলাকায় অবস্থিত মহানগর ও জেলা কার্যালয়ে যান। তারা নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে দোতলায় উঠে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ঘটনাটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামের একজন নিজেকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তারা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চান এবং নতুন সরকারের কাছে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ প্রত্যাশা করেন।

খুলনা সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, বিষয়টি পুলিশ জেনেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলায় কার্যালয়টিতে আগুন দেয়া হয়। এরপর থেকে কার্যালয়টি বন্ধ ছিলো। দীর্ঘ সময় পর হঠাৎ নেতাকর্মীদের প্রবেশকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা