Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

টেকনাফ দিয়ে দেশে প্রত্যাবর্তন

আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে

আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে আটক থাকা ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি জেলে এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৭ জন রয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নাফ নদীর শূন্য লাইনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের গ্রহণ করা হয়। পরে টেকনাফ জেটিঘাটে নিয়ে এসে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিচয় যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাদের আরাকান আর্মি আটক করে মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তারা বিভিন্ন সময় ধরে আটক ছিলেন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলেও মানবিক বিবেচনাকে গুরুত্ব দিয়ে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনী সমন্বিত উদ্যোগ নেয়। ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে ফেরানোর বিষয়ে অগ্রগতি হয়। তারই অংশ হিসেবে প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আসন্ন রমজানের আগে জেলেদের ফিরে আসা একটি ইতিবাচক অগ্রগতি। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকে ঘাটে এসে চোখের জলে প্রিয়জনকে বরণ করেন।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী সাগর এলাকায় মাছ ধরার সময় জলসীমা অতিক্রমের ঝুঁকি সবসময় থাকে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলেদের আরও সচেতন করা এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা