Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২৯ জানুয়ারি ২০২৬

সমুদ্রসীমা পেরিয়ে ঘরে ফেরা

ভারতে আটক ১২৮ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন

ভারতে আটক ১২৮ বাংলাদেশি জেলে দেশে ফিরলেন
ছবি: সংগৃহীত

ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে পাঁচটি বাংলাদেশি মাছধরা ট্রলারসহ ১২৮ জন জেলেকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সময়ে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে তাদের দুইটি মাছধরা নৌযানসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। 

সরকারি সূত্র বলছে, সামুদ্রিক সীমান্তে মাছ ধরতে গিয়ে প্রায়ই জেলেরা অনিচ্ছাকৃতভাবে অন্য দেশের জলসীমায় ঢুকে পড়েন। এর ফলে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনা ঘটে। এসব পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জেলে প্রত্যাবাসন কার্যক্রম চালু রয়েছে। 

এ প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলে জানানো হয়েছে।

সরকারি মহল মনে করছে, এমন মানবিক বিনিময় কার্যক্রম দুই দেশের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক আস্থার সম্পর্ক আরও জোরদার করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা