Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২২ জুন ২০২৬

আপডেট: ০০:২২, ২২ জুন ২০২৬

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) সকাল পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ, আওয়ামী লীগের কর্মী মিলন ছৌয়ার ও মো. নয়ন শেখ এবং যুবলীগের কর্মী মো. রাকিব (২৬), মো. ইব্রাহিম ও মো. রাকিব (২৩)।

এদিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আরও আটজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনও ধরনের সমাবেশ, মিছিল বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে নগরজুড়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা